শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯.০৩ পিএম

শরিফ,​তাড়াশ সংবাদদাতা

​সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০ বস্তা সরকারি সার আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।

​বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে ভ্যানে করে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, টিএসপি ২০ বস্তা এবং ড্যাপ ৫০ বস্তা সার ৪টি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সার পরিবহনের ভাউচারে অসঙ্গতি দেখতে পান।

​পরে এ ঘটনায় নিয়মনীতি বহির্ভূতভাবে উপজেলার বাইরে সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার অপরাধে সার ডিলার আমজাদ হোসেন আন্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সারগুলো পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই বিক্রয়লব্ধ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ডিলার আমজাদ হোসেন আন্জু তাড়াশ সদরের ডিলার হয়েও নিজ এলাকার বাইরে সার বিক্রির চেষ্টা করায় তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা