শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬.২৬ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউর রহমান ফিরোজের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরে বিএনপির দলীয় মনোনয়ন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশ নেন।

এস এম রেজাউর রহমান ফিরোজ সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সভায় বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিরোজ বহুলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময়ে তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে এবং তিনি ক্রসফায়ারের মুখেও পড়েছিলেন বলে দাবি করেন তাঁরা। তাঁর রাজনৈতিক ত্যাগ ও ভূমিকার মূল্যায়ন করে তাঁকে বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি ফিরোজকে দলীয় মনোনয়ন দিতে এবং তাঁর পক্ষে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান নেতাকর্মী ও সমর্থকেরা।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, “দীর্ঘদিন ধরে বহুলী ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মতনির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বহুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা