শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শাহজাদপুর ইউএনও কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.০৮ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে তার ও লাইট পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পারভেজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে ইউএনও স্যার আমাকে ফোন করে বলে তার অফিসে আগুন লেগেছে। আমি সাথে সাথে দুইটি ইউনিট নিয়ে অফিসে এসে দেখি স্যারের অফিসের সামনে একটি বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগেছে।

তিনি আরও জানান, এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শট সার্কিটে আগুনে কিছু তার ও লাইট পুড়ে গেছে। আমরা অফিসের সব স্থানে চেক করছি, যাতে আর কোন সমস্যা আছে কিনা না।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, অফিসের নাইট গাড রাতে আমাকে ফোন করে বলে অফিসে আগুন লেগেছে। আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই।

তিনি আরও বলেন, আমি তাৎক্ষণিক অফিসে চলে আসি। অফিসে এসে দেখি অফিসের সামনের একটি বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে বেশ কিছু বিদ্যুতের তার ও লাইট পুড়ে গেছে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আশায় এই ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা