যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এম. এ মতিন সড়কের (প্রস্তাবিত) অ্যাডভোকেট প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা, শহর ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সিরাজগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
এবং শহর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক নাজিম আরাফাত, বেলকুচি উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আকবর আলী মোল্লা, এনায়েতপুরের সহ-সভাপতি ইসমাইল হোসেন সরকার, উল্লাপাড়া উপজেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ ও এস এম আব্দুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন, যার সুফল আজ গ্রামবাংলার সাধারণ মানুষ ভোগ করছেন।
এ সময় বক্তারা সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে তাঁরা প্রাদেশিক সরকার গঠন এবং মাদক, সন্ত্রাস ও মব মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।