শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২.০২ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিরাজগঞ্জের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্যসচিব এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মো. এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন সংকটে বিএনপির নেতৃত্বে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামারা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি মনে করেন। তাঁদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং গুলি করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান তারেক রহমানের সরকারকে আলেম-ওলামাবান্ধব উল্লেখ করে এনামুল হক বলেন, আলেম-ওলামাদের কথা বলার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব ষড়যন্ত্র আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল মোকাবিলা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জুবায়ের হোসেন জুয়েল, সদস্যসচিব মুন্সি হাবিবুল বাশার ইমন, সিরাজগঞ্জ পৌর ওলামা দলের সদস্যসচিব সজীব, কাজিপুর উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মজনু মিয়া।

এ ছাড়া শাহজাদপুর উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. স্বপন ওয়ারেসী, শাহজাদপুর পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, তাড়াশ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. মুত্তাকিম বিল্লাহ ও সদস্যসচিব মুফতি মাওলানা মো. নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা মো. আব্দুল মান্নান এবং সদস্যসচিব হাফেজ মাওলানা মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১৮টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা