শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬.৪৪ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় শ্বশুর আফজাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বনবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, গৃহবধূ রাবেয়া খাতুনকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছিল। এ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর সকালে গৃহবধূকে বিষ জাতীয় পদার্থ জুসের মধ্যে খাওয়ায়ে রিকশাতে তুলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। স্বজনরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করার পরপরই গৃহবধূ রাবেয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর গৃহবধূর বড় ভাই অমিত হাসান সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় গৃহবধূর স্বামী তরিকুল ইসলাম ও শ্বশুর আফজাল হোসেনসহ ৪ জনকে আসামীকে করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা