শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬.৩৪ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা প্রশাসন উদ্যোগে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে শহরের শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লায় এবং আঙ্গিনায় এ কার্যক্রম চালানো হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ কার্যক্রম তদারকির পাশাপাশি তিনি নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

একইসঙ্গে জেলার প্রায় সকল সরকারি দপ্তর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রমে এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পরিচ্ছন্নতাকর্মী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা