শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭.১৯ পিএম

সিরাজগঞ্জের সয়দাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. পিয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত পিয়াল সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন পিয়াল। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান বলেন, ‘রাতে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।’

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা