যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধী বিএল স্কুল রোডের বাসিন্দা ও সাবেক কমিশনার মোঃ আমির হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজার আগে মরহুমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ মজিবর রহমান লেবু, খ. ম. রকিবুল হাসান রতন, দৈনিক যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এ সময় মরহুমের জামাতা আবুল কাসেম আজাদ, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জহুরুল ইসলাম মণ্ডল, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন এবং ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন তারাসহ আত্মীয়স্বজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন বিএল স্কুল জামে মসজিদের পেশ ইমাম। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।