শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে সার কেলেঙ্কারি, জামায়াত নেতার পদ বাতিল

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.২৮ পিএম

যমুনার কথা ডেস্ক
সিরাজগঞ্জের কামারখন্দে সার মজুত করে রাখায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড হওয়ায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুল ইসলামের দলীয় সকল পদ বাতিল করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম এ তথ্য জানান।

 

তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর (২) মনিরুল ইসলামের রুকনিয়াত বা সদস্য পদ বাতিল করা হয়েছে। এর ফলে তিনি সংগঠনটির নায়েবে আমীর (২) পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সাধারন সমর্থক হিসেবে থাকতে পারবেন।

 

অন্যদিকে এই নেতাকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা করেছিল জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে জেলা জামায়াত নেতা শহীদুল ইসলাম বলেন, দলের পক্ষ থেকে নির্বাচনে মনিরুল ইসলাম প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন কি না সেই বিষয়ে এখনো সিদ্বান্ত হয়নি। জেলা জামায়াতের সভায় পরবর্তিতে বিষয়টি চুড়ান্ত করা হবে।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের নিজস্ব সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বিধি বহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে সার ডিলার মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের পর অর্থদন্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম দাবী করেছিলেন ২০০ বস্তা সার বরাদ্দ পেয়েছিলাম। বিতরণ করার পর কিছু সার নিজের আবাদি জমি ও বাদ পড়া কৃষকদের জন্য গুদামে রেখেছিলাম। বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্যেমূলক ভাবে প্রশাসনকে ডেকে এনে জরিমানা করিয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা