শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫.৪৭ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

জনসাধারণের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা, প্রশাসনিক জটিলতা ও চিকিৎসা সেবা নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বিচারপ্রার্থীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং জনভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের এ গণশুনানি নিয়মিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে। গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাগ্রহণকারীরা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময়ে জেলা সমাজসেবা  কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা