শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ৬ নভেম্বর, লড়ছেন ৫৭ প্রার্থী

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮.৪২ পিএম

যমুনার কথা প্রতিবেদক
আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। ১৫টি পদের বিপরীতে ৫৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আগামী ৬ নভেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৩ হাজার ৭’শ ৫৭জন বাস শ্রমিক ভোট প্রদান করতে পারবে। শুরুতে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এর মধ্যে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কাকডাকা ভোর থেকে গভীররাত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আলাদা আলাদা অফিস তৈরী
করে বাস শ্রমিকরা প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।

নির্বাচনে সভাপতি পদে ৫ জন, কার্যকরী সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৫, যুগ্ম সম্পাদক পদে ২, সহ-সাধারণ সম্পাদক পদে ৪, সাংগঠনিক সম্পাদক পদে ৪, সড়ক সম্পাদক পদে ৩, কোষাধ্যক্ষ পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩, ক্রীড়া সম্পাদক পদে ৩, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪, প্রচার সম্পাদক পদে ২জন এবং কার্যনির্বাহীর ৩টি সদস্য পদের বিপরীতে ১১জন মিলে মোট ৫৭জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

সাবেক সভাপতি সুলতান তালুকদার ‘প্রজাপতি’ প্রতিক নিয়ে এবারো প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশাবাদী তিনি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই শ্রমিক নেতা।

এবারই প্রথম সভাপতি পদে ‘মই’ প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান আসাদ। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি দৈনিক যমুনার কথাকে বলেন, প্রচার-প্রচারণার এ পর্যায়ে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। মেহনতি শ্রমিক ভাইয়েরা আমাকে হতাশ করবেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিজয়ী হব।

সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন এবারো ‘গরুর গাড়ি’ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি দৈনিক যমুনার কথাকে বলেন, “প্রচার-প্রচারণার এ পর্যায়ে এসে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।” নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার কথাও জানান তিনি।
এবারই প্রথম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতিক নিয়ে লড়ছেন আব্দুস সালাম আপেল। নিরপেক্ষ নির্বাচন হলে জেলার খেটে খাওয়া শ্রমিকেরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী। অতীতেও শ্রমিকদের স্বার্থে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তাঁদের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদ খান ‘চাঁদতারা’ প্রতিক নিয়ে এবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি একাধিকবার নির্বাচিত হয়েছি। অতীতে শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করেছি। তাঁদের বিপদে-আপদে সব সময় পাশে থেকেছি। এ কারণে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল দৈনিক যমুনার কথাকে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণের জন্য একজন প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পোলিং অফিসার নিয়োগ করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫০জন পুলিশ সদস্য, ২০জন আনসার সদস্য এবং ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। তাঁদের মতে, নির্বাচনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব উঠে আসা প্রয়োজন, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করবেন এবং সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা