শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি- সিরাজগঞ্জে ভিপি আমান উল্লাহ আমান

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩.৩৭ পিএম

শেখ মোঃ এনামুল হক

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি।শহীদ নাজির উদ্দিন জেহাদ যেদিন শহীদ হলো সেদিন জেহাদের লাশ ছুয়ে শপথ করেছিলাম সর্বদলীয় ছাত্র ঐক্যে পরিষদ এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তারপর অনেক রক্তের বিনিময়ে এরশাদকে পতন করেই ঘরে ফিরেছি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া নবগ্রাম শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, শহীদ জেহাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।
শহীদ জেহাদ গণতন্ত্রের জন্য যে রক্ত দিয়েছিলো সেই গণতন্ত্র ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে ছিলো।সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিগত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে। হাজারো নেতা কর্মী জীবন দিয়েছে। সর্বশেষ ২৪ এ শহীদ সাইদ ও ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি আরও বলেন, এই গণতন্ত্র আর ধ্বংস হতে দিবো না তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর।

এ-সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব,ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন এমপি, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, আজিজুর রহমান মানু,জাহিদুর রহমান মিস্টার,উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে বৃক্ষ রোপণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা