শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১.৫৬ এএম

যমুনার বিশ্ব কথা 

হরমুজ প্রণালিতে উত্তাপের পারদ চড়েই চলেছে। এবার আলাদা দুটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল হামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবে গেছে দুটি বাণিজ্যিক জাহাজ।

এর মধ্যে একটি কনটেইনারবাহী ও অন্যটি ড্রাই বাল্ক ক্যারিয়ার। বুধবার আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যেরকৌশলগত এই জলসীমায় গত দশ দিনে আক্রমণের তীব্রতা অভাবনীয়ভাবে বেড়েছে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দোবন্দরগুলোতে কঠোর অবরোধ ও অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার পর, জবাবে তেহরানও তাদের হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য ও সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের একটি কনটেইনার জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ২ হাজার ৮২৪ টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন ছোট আকারের জাহাজটি একপর্যায়ে সাগরে তলিয়ে যায়।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, ‘মঙ্গলবার জাহাজটিতে হামলা হলে অগ্নিকাণ্ড ঘটে এবং সেটি ডুবে যায়। তবে জাহাজের কর্মী ২১ জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাও’ শেষ পর্যন্ত বুধবার হরমুজ প্রণালির কাছেই ডুবে গেছে। হামলার পরপরই একজন নাবিক প্রাণ হারিয়েছিলেন এবং বাকিদের উদ্ধার করা হয়েছিল। জাহাজটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান পিওনিস শিপম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট তিনটি বাণিজ্যিক জাহাজ এই প্রণালিতে ডুবে গেল।এর আগে মার্চ মাসে মাল্টার পতাকাবাহী ‘সাফিন প্রিস্টিজ’ নামের একটি কন্টেইনার জাহাজ প্রজেক্টাইল হামলায় ডুবে যায় এবং এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ড ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের আরেকটি জাহাজ আটক করে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা