তাড়াশ সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের মোট ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—তাড়াশ উপজেলার মো. জুয়েল (৩৬), মো. মোজাফফর (৪০), মো. শহিদুল (৩৭) ও মো. আলামিন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।