ফাতেমা, রায়গঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে আদালতের সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রূপাখাড়া গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. হাসান (২৭) ও মো. হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৪৪০/২৬ (রায়)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় তাঁদের সিরাজগঞ্জ সদর আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।