শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

তাড়াশে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮.৫৮ পিএম

তাড়াশ সংবাদদাতা 

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে বস্ত্র বিতরণ করেছেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম মহুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগ ভিপি আয়নুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করেন মো. জহুরুল ইসলাম মহুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন জহুরুল ইসলাম মহুরী। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল কাদের প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমরান হাসান নির্জন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম শফি, আশরাফ আলী, আইয়ুব আলী, ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। জহুরুল ইসলাম মহুরীর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা