যমুনার কথা প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। ১৮ অক্টোবর সন্ধ্যায় তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি সিরাজগঞ্জসহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিরাজগঞ্জে বর্ণিল আলোকসজ্জা ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।সারা দেশের মতো সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের ধন্যবাদ জানান।পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।পূজামণ্ডপগুলোতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন স্বেচ্ছাসেবকী মূলক কার্যক্রম পরিচালনা করছে।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।