শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২.২৭ পিএম

পারভেজ সরকার, রায়গঞ্জ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি সলঙ্গা বাজার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে রাহিদ মান্নান লেনিন পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

রাহিদ মান্নান লেনিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি ছিল রাহিদ মান্নান লেনিনের। তবে ঢাকা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে তাঁর কোনো শারীরিক ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়। ফলে তিনি শুধু সলঙ্গা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা