শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১.৩৩ এএম
যমুনার কথা প্রতিবেদক:
আজ বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
এ উপলক্ষে সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে চলছে শেষ দিনের আয়োজন। এ বছর সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে সিরাজগঞ্জ পৌর শহরে ৪৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দ ও বিদায়ের দিন। এদিন ভক্তরা দেবী দুর্গা ও তাঁর সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা করেন তাঁরা। অনেক পরিবারে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, মিষ্টি বিনিময় এবং বিবাহিত নারীদের সিঁদুর খেলার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
এবার সিরাজগঞ্জ জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।
পাশাপাশি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মন্দিরের নিরাপত্তা, যানজট নিরসন, মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় এবং আর্থিক অনুদানসহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন।
সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে সিরাজগঞ্জ জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। আজ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। উৎসবের শেষ পর্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা