শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

জামতৈল স্টেশনে ট্রেন ছাড়ার সময় নারীর ব্যাগ ছিনতাই

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.১৭ পিএম

খাইরুল ইসলাম, কামারখন্দ সংবাদদাতা:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে ট্রেন ছেড়ে যাওয়ার সময় জানালা দিয়ে এক নারীর কাছে থাকা ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ১৭ অক্টোবর রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ অক্টোবর ভুক্তভোগীর নারী ভাই রাকিবুল হাসান বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

ট্রেনটি তখন জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছিল। ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে ছিল একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে খোয়া যায় প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল।

রেলওয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। জামতৈল স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতির পর পুনরায় ছাড়ার সময় এক ব্যক্তি ট্রেনের জানালা দিয়ে ওই নারীর ব্যাগ ছিনতাই করে। ব্যাগে একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও গণমাধ্যম ও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। তদন্তে ওই ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ প্রায় ৯ থেকে ১০টি মামলা রয়েছে। তবে গ্রেপ্তারের আগে তার নাম প্রকাশ করতে রাজি হয়নি তিনি।

এদিকে, জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্টেশনের ইনচার্জ আবু হান্নান। তিনি বলেন, প্রতি শিফটে তাদের চারজন করে কর্মী দায়িত্ব পালন করেন। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মীদের চাপের মধ্যে থাকতে হয়। স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন। গত এক বছরে জামতৈল ষ্টেশনে প্রায় ৫০ থেকে ৬০টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান এই ষ্টেশন মাষ্টার।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা