যমুনার কথা প্রতিবেদক:
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সিরাজগঞ্জ জেলা শাখার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পুনাক সিরাজগঞ্জ জেলা শাখার সভানেত্রী ও সহকারী কমিশনার সোনিয়া তামান্না। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে সদর থানার সামনে অবস্থিত পুনাক শোরুম ও পুনাক ক্যান্টিন পরিদর্শন করেন তারা।
এ সময় পুনাক সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জেসমিন আসাদ জুঁই ও সহ-সভানেত্রী ফারহানা ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।