শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬.২৯ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রোকনী নির্বাচনী এলাকায় মটরসাইকেলে গণসংযোগ ও শোডাউন করেছেন। শুক্রবার বিকেলে শতাধিক মোটরসাইকেলে এ শোডাউন করা হয়। শোডাউনটি গুণেরগাঁতি লেবুর মোড় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ বিষয়ে সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী বলেন, খোকশাবাড়ি ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রকৃত সেবক হয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

শোডাউনে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহেল রানা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সভাপতি আলতাফ হোসেন রোকনী ও ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাইল হোসেন শেখ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা