রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বেংনাই এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলো, উপজেলার বেংনাই পূর্বপাড়ার শংকর চন্দ্র সরকারের ছেলে দেবাশীষ সরকার (২১), একই এলাকার হাফিজুর সরকারের ছেলে সাকিরুল সরকার (২১) এবং নারুয়া পূর্বপাড়ার আব্দুস সামাদ মুন্সির ছেলে ইউসুফ আলী (৩৮)।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।