শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সলঙ্গায় গরু চুরিরোধে সড়কে বাঁশের ব্যারিকেড, পরিদর্শনে পুলিশ সুপার

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.২১ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় গরু চুরিরোধে সড়কের গুরুত্বপুর্ন স্থানগুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে রাতজেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী ও গ্রাম পুলিশ। আর এ কাজে সহায়তা করছে থানা পুলিশ। এ কার্যক্রম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। রবিবার রাতে সলঙ্গা থানার বিভিন্ন পয়েন্টে স্থাপিত বাঁশকল বা ব্যারিকেড পরিদর্শন করেন তিনি। এসময় পাহারায় থাকা ব্যক্তিদের টর্চ লাইট ও বাঁশি উপহার দেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বাঁশকল ডিউটিতে দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে  পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গরু চুরিরোধে সলঙ্গা ছাড়াও রায়গঞ্জ, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলাতেও একই ভাবে বাঁশকল বা সড়কে ব্যারিকেড কার্যক্রম চলছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা