শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত সেই খাদ্য কর্মকর্তা বদলি

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১.৪২ পিএম

যমুনার কথা প্রতিবেদক

চাকরির প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদকে বদলি করে খাদ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) খাদ্য অধিদপ্তরের উপসচিব (সংস্থা প্রশাসন-১) মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালনকালে সরকারি চাকরির প্রশ্নফাঁসে জড়িয়ে পড়ার অভিযোগের মধ্যে এই বদলির ঘটনা ঘটল। একই আদেশে সিরাজগঞ্জে নতুন খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে জামালপুর জেলার খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবারের (২৬ অক্টোবর) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থল খাদ্য অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় আগামীকাল ২৭ অক্টোবর বর্তমান কর্মস্থল সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিকভাবে তাকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

খাদ্য বিভাগের একাধিক সূত্র এই বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এই বদলি করা হলেও বিষয়টি তারা রাতে নিশ্চিত হয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে হারুন অর-রশিদের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠায় তিনি তার নিজ কর্মস্থল সিরাজগঞ্জ ছেড়ে আত্মগোপনে যান বলে ওই প্রতিবেদন বলা হয়। এ ঘটনায় তার অন্যতম সহযোগী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক (সংস্থাপন) সোহাগ ফকিরসহ আটজনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। হারুন ও সোহাগ ফকির দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সময় থেকেই তাদের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। এই লেয়ারে হারুন-সোহাগ ছাড়াও আরও অন্তত ৩ জন প্রশ্ন ফাঁস করতেন। তারা হলেন-বিসিএসআইআরের ডাটা এন্ট্রি অপারেটর কাজল আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক রাফিউল ইসলাম ও ভরতখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হরি প্রসাদ রায়। প্রতিবেদনটি প্রকাশের পর খাদ্য কর্মকর্তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা