শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১.৪০ পিএম

যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জে ১০৮ বোতল অবৈধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. রমজান আলী (৪২) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি বাসসুপারভাইজার মো. রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতটির সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল লতিফ আকন্দ।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২ আগস্ট ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির ড্যাশবোর্ডের ভেতর থেকে তিন বোতল ও আনুমানিক এক লিটার তরল ফেনসিডিল এবং একটি স্কুলব্যাগ থেকে আরও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৫৯ হাজার টাকা।

এ ঘটনায় বাসের চালক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিংগানগর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে রমজান আলী এবং সুপারভাইজার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে রিফাতুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় রমজান আলী পলাতক ছিলেন বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা