শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২.০৮ পিএম

যমুনার কথা ডেস্ক 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

একই প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, প্রাপ্ত তথ্যানুযায়ী একটি রাজনৈতিক দল এই ঘটনার পেছনে সরাসরি জড়িত ছিল। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এর পরিণতি সংশ্লিষ্টদের অবশ্যই ভোগ করতে হবে।

মরদেহের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তারা মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।” অতীতেও বিভিন্ন বিচারের পর মরদেহের সাথে এমন আচরণের নজির রয়েছে উল্লেখ করে তিনি যোগ করেন, সাধারণ মানুষ বা বিচারের পক্ষে থাকা ব্যক্তিরাও কখনো এটি পছন্দ করেননি।

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা বৃদ্ধি এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন এই উপদেষ্টা। তিনি জানান, সরকার বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারের কঠোর বার্তার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “সরকার যদি স্পষ্ট বার্তা দেয় যে রাষ্ট্রের আইন ভঙ্গ করে কেউ এ ধরনের কাজ করতে পারবে না, তাহলে এমন ঘটনা স্বাভাবিকভাবেই কমে আসবে।” আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে এ ধরনের উগ্রবাদী প্রবণতা দীর্ঘমেয়াদে স্থায়ী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো রদবদল হয়নি বলে জানান তিনি। ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, এসব বিষয়ে সরকার নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি এবং ভবিষ্যতেও সরবে না। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনাতেও বাংলাদেশ তার নিরপেক্ষ ও স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, ফলে একে মেনে নেওয়ার সুযোগ বা নীতি পরিবর্তনের কোনো অবকাশ নেই।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা