যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে স্বাস্থ্য বিষয়ক তিনদিনব্যাপী ট্রেনিং শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হুমায়ুন খালিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য তানভীর মাহমুদ পলাশ ও মোহাইমেন তামিম প্রমুখ।