চৌহালী (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে স্কুল চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে স্কুল কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়ার অনুশীলন কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও প্রশাসক মেহেদী হাসান শাকিল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,
এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং হাতে-কলমে অনুশীলন করানো হয়
এসময় চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম,
ইউ আর সি ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রি, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, পিআইও আমিনুল ইসলাম , যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মোন্নাফ খান, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।