তাড়াশ সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাড্ডিয়াল নওগায় অবস্থিত হযরত খাঁজা শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজারে আগত ভক্ত, দর্শনার্থী ও মুসল্লিদের সেবার মান বাড়াতে নতুন নির্মিত রান্নাশালা ও অজুখানার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এটির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুসরাত জাহান।
এরপর নবনির্মিত রান্নাশালা ও অজুখানার সার্বিক অবকাঠামো, সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় আগত ভক্তদের সুবিধার্থে মাজারের প্রতিটি সেবামূলক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দেন ইউএনও। এসময় মাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।