শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শিক্ষকদের দলবাজির উর্ধ্বে থেকে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে -রফিকুল ইসলাম খান এমপি

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.৪৪ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শিক্ষকদের দলবাজির উর্ধ্বে থেকে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। উন্নত বিশ্বে শিক্ষকদের মান-মর্যাদা সবচেয়ে উন্নত। তাদের জীবন মান, বেতন, সম্মান সবই উন্নত। মহান আল্লাহপাক কুরআন নাজিলের শুরুতেই শিক্ষার কথা বর্ণনা করেছেন। বাংলাদেশের সকল সমস্যার মূল বিষয় হলো নৈতিকতা বিহীন শিক্ষা ব্যবস্থা। একই দেশে মাদ্রাসা শিক্ষা ও জেনারেল শিক্ষা ব্যবস্থা কায়েম করে এ দেশের মানুষকে বিভক্ত করে রাখা হয়েছে। মাদ্রাসা শিক্ষা কিংবা জেনারেল শিক্ষা কোনোটাতেই নৈতিক কিংবা পরিপূর্ণ ব্যবস্থা নেই।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষকদের কর্তব্য,অধিকার ও মর্যাদা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান আরো বলেন, শুধু ভালো রেজাল্ট করলেই তাকে ভালো শিক্ষা বলা যায় না। বিগত দিনগুলোতে বিশ্ববিদ্যালয় গুলোতে গণরুম, গেস্ট রুম কালচার ও নির্যাতন কালচারে পরিপূর্ণ ছিল। দলবাজি, চাঁদাবাজি ও গুম-খুন ছিলো। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ওই সব কালচার দূর হয়েছে। কিন্তু আবার বিশ্ববিদ্যালয় গুলোতে চক্রান্ত চলছে, ফ্যাসিবাদ ও দলবাজি কায়েম করতে মরিয়া সরকার দলীয়রা।

রফিকুল ইসলাম খান বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভূক্ত করতে হবে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। যারা ক্ষমতায় আছে তারা যদি না করে আমরা ক্ষমতায় আসতে পারলে শিক্ষা জাতীয় করণ করা হবে।

 

আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। কাজীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলনের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর  অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, ড. আব্দুস সবুর ও ড. আমিনুজ্জামান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা