যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ফান্ড থেকে বরাদ্দ দেওয়া ১ কোটি ৬৭ লাখ টাকার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ বিআরটিএ সার্কেলের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবু নাঈম। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ও সিরাজগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ এবং আহত ২০ জনের পরিবারের সদস্যদের হাতে ৪৫টি চেক তুলে দেওয়া হয়।