শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫.৩৫ পিএম

যমুনার কথা ডেস্ক

জাপানের নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায়  বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”

পরে বিকাল সোয়া ৫টায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানের জনসংযোগ বিভাগ বলে, “মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

“বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।”

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও সেটি তখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন এক যাত্রী।

তিনি জাপানের সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টা) বলেন, “৬টা ১৭ মিনিটে বিমান চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন’।

“এর ৪০ মিনিট পরে ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন’।”

পরে ওই যাত্রী বলেন, “ক্যাপ্টেন ইমামুল রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) ঘোষণা দেন, ‘কাজ চলছে, তবে আরও সময় লাগবে’। আপনাদের লবিতে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের কিছুক্ষণ অবস্থান করার ব্যবস্থা করা হচ্ছে।”

সফরসঙ্গীদের একজন জানান, প্রধানমন্ত্রীকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়েছে। পরে যাত্রীদেরও নিয়ে যাওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা