শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬.০২ পিএম

 

রায়গঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সোনাখাড়া ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন নিজের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঁইয়াগাঁতি এলাকায় সংবাদ সম্মেলন করে এ দাবী করেন তিনি।

সংবাদ সন্মেলনে সরোয়ার হোসেনের অভিযোগ করে বলেন, চলতি অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন তিনি। প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা দাবি করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা। চাঁদা দিতে অস্বীকার করলে গত সোমবার তাকে মারধর, গালাগাল ও লাঞ্ছিত করে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার সময় সেখানে ইউপির সচিব, প্যানেল চেয়ারম্যান ও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সরোয়ার হোসেন আরো বলেন, উপজেলা থেকে প্রকল্পের বিল দেওয়া হলেও তিনি এখনো চেক হাতে পাননি। এর মধ্যেই তাকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছে। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এসব বিষয়ে গত মঙ্গলবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছন তিনি। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম তোতা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি স্থানীয়ভাবে সমাধা করতে বিএনপি নেতারা দায়িত্ব নিয়েছেন।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা