শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬.৪৭ পিএম

ধুনট সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী দক্ষিণপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নানা অভিজ্ঞতা, যুদ্ধকালীন প্রতিকূলতা এবং স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা তুলে ধরা হয়।
এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক এ আয়োজনে ২৬জন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিভিন্ন কারণে সবাই উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন সেকশন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলী আজহার শেখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
স্মৃতিচারণ পর্বে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা, যুদ্ধকালীন অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষীদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, মো. আলী আজহার শেখ, বি.এম. আজিজুর রহমান, আলহাজ মোজাম্মেল হক, মো. আজহারুল ইসলাম, আলহাজ আজহার আলী ভূঁইয়া, আলহাজ মো. জহুরুল ইসলাম, অধীর চন্দ্র সাহা, রণজিৎ কুমার সাহা, মো. আব্দুর রহিম মিয়া, এস. এফ. ফেরদৌস আলম, মো. রুহুল আমিন শেখ, মো. আসমত আলী শেখ, মো. আব্বাস আলী শেখ, মো. আব্দুর রাজ্জাক সরকার, এস. এম. আব্দুল আজিজ, নজরুল ইসলাম, মো. নুরুল আমিন, মো. আজহার আলী সরকার ও কে. এম. রায়হান আলী মুন্সি।
এসব মুক্তিযোদ্ধাদের বাড়ি ধুনট উপজেলার ছাতিয়ানী, উজালশিং, রান্ডিলা, বিলচাপড়ি, পীরহাটি, প্রতাপ খাদুলী, বানিয়াগাঁতী ও গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায়। এ ছাড়া শেরপুরের জয়নগর এবং সিরাজগঞ্জের রায়গঞ্জের কয়ড়া ও শলির চর এলাকার মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।
মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ, তাঁদের যুদ্ধদিনের অভিজ্ঞতা সংরক্ষণ এবং স্বাধীনতার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা