শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অর্ধেকই ফেল

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.৫১ এএম

যমুনার কথা ডেস্ক 
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী। ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেননি। গত বছরের চেয়ে শূন্যপাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্যপাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। ‎ শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার পাসের হার কমেছে কমেছে ৬.৭১ শতাংশ আর ২৯ হাজার ১৩ জিপিএ-৫ কমেছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা