রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চৌহালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.২২ পিএম
চৌহালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চৌহালী সংবাদদাতা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে এ কর্মসুচি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিবের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সহ সভাপতি বকুল সিকদার, সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, ওলামাদলের সভাপতি মাও হজরত আলী, যুবদলের সাধারন সম্পাদক জাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোল্লা, কৃষক দলের সভাপতি আব্দুল কদ্দুস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার,  যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাপলা, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মন্ডল ও  জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ সিকদার প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা