চৌহালী সংবাদদাতা
দুর্গম যমুনা চরাঞ্চলে উৎসবের আমেজে মেতে উঠেছিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা পরিবারের সদস্যরা। শনিবার দিনভর নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মেলবন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ উৎসবে রূপ নেয়। ছিল প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষক ও শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, কাজিপুরের নুরুল হুদা তালুকদার, চৌহালীর সহকারী শিক্ষা অফিসার মজিদ মিয়া, কাজিপুরের এমএ মাসুদ, কামারখন্দের আক্কাস আলী ও তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিক মোল্ল, শিল্পী পরিবারের সভাপতি সুমনা লায়লা ও সাধারন সম্পাদক আবু হানিফ, চৌহালী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ, মশিউর রহমান ও লুৎফর রহমান প্রমুখ।