রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.৩৭ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতি থেকে থানার মোড় সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন থেকে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রবিবার সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজের অংশ হিসেবে খোয়া বিছানোর পর প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে। দীর্ঘদিন কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, সুলতান মাহমুদ শুভ ও একরামুল হক প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা