শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫.০০ পিএম

শেখ মোঃ এনামুল হকঃ
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত’ করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পৌরসভা।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসাইনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ- পুরস্কার পাওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসাইন ও পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসাইন বলেন, এই অর্জন সিরাজগঞ্জ পৌরসভার সকল নাগরিকের তাদের সচেতনতার জন্যই এই অর্জন সম্ভব হয়েছে।
আমি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পৌরসভার সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা