যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের সদর উপজেলায় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলে চালকসহ দুই নারী মিলে তিনজন আহত হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার উত্তরা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছলে কড্ডাগামী একটি সিএনজি ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পায়ে গুরুতর আঘাত পান। এসময় মোটরসাইকেলে থাকা দুই নারী রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠায়।