ফাতেমা, সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো.খালেদ মাহমুদ রাহাত (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬-এর এজাহারভুক্ত আসামি মো. খালেদ মাহমুদ রাহাত (২৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি রামভদ্রপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। তার মা মৃত খালেদা বেগম। তার স্থায়ী ঠিকানা রামভদ্রপুর এবং বর্তমান ঠিকানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পায়ারকান্দি গ্রামে।
এ ছাড়া থানার সরাই হাজিপুর গ্রামের মৃত আলমাহমুদের ছেলে মো: আবু মুসা শেখ(২৫) কে সিআর নং-৬১১/২৬-এর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।