শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় জমজমাট ভেলা বাইচ, নদীর পাড়ে দর্শনার্থীদের ঢল

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮.৪৬ পিএম

 

মো: আরিফুল ইসলাম আরিফ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের হাটদেলুয়া খেয়াঘাটে মুক্তাহার নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেসার্স আরিফ ইলেকট্রনিক ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিকেল থেকেই নদীর দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী নারী, পুরুষ ও শিশু। আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও ভেলা বাইচ দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা।

প্রতিযোগীদের ছন্দময় বৈঠার টান আর ভেলায় এগিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে নদীর পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজন পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রচেষ্টা সবার জন্য’-এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফ হাসান এবং হাটদেলুয়ার বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে শাহবাজ খান সানি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভেলা বাইচের মতো আয়োজন মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মকে হারিয়ে যেতে বসা ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ডা. তরিকুল ইসলাম খান বলেন, মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এ ভেলা বাইচের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরাও বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান। তাঁদের মতে, এ ধরনের আয়োজন একদিকে যেমন বিনোদনের সুযোগ তৈরি করে, অন্যদিকে গ্রামীণ সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা