শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫.৩৩ পিএম

যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবে র সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে এবং ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি অত্যাধুনিক সুপার কম্পিউটার উপহার দেওয়া হয়েছে।

​শুক্রবার (০৯ অক্টোবর) ঢাকার উত্তরায় মেশিন সলিউশনস টেকনোলজি নিজ অফিসে কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজের নিকট উপহার তুলে দেন। প্রযুক্তি প্রতিষ্ঠান মেশিন সলিউশনস টেকনোলজি-এর ফাউন্ডার ডিরেক্টর এস এম মিল্লাত হোসেন প্রেসক্লাব সদস্যদের ব্যবহারের জন্য এই কম্পিউটার প্রদান করেন।

প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজ জানান, তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে এই উন্নত কম্পিউটারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং এবং ডিজিটাল ডেটা সংরক্ষণে সাংবাদিকদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে তুলবে।

​এ সময় এস এম মিল্লাত হোসেন বলেন, “স্থানীয় সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি ও উন্নয়ন তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সাংবাদিকতায় সহায়ক হিসেবে এই প্রযুক্তি সুবিধা যুক্ত করতে পেরে আমি আনন্দিত।”

​প্রেসক্লাব সদস্যদের পক্ষ থেকে মেশিন সলিউশনস টেকনোলজিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা