শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

তাড়াশে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আবু হাসেম চেয়ারম্যান, মন্টু সেক্রেটারি নির্বাচিত

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬.০৪ পিএম

তাড়াশ সংবাদদাতা:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হাসেম বিজয়ী হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ প্যানেল এবং ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পেয়েছেন ২৭৫ ভোট।

সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ আলী পেয়েছেন ২৭১ ভোট। ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পেয়েছেন ৩০৯ ভোট।

ডিরেক্টর পদে আব্দুল মোমিন খোকন ৩৫৬ ভোট এবং আব্দুল হান্নান ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনজুর মুরশেদ পেয়েছেন ২৪৬ ভোট এবং কবিরুল ইসলাম পেয়েছেন ২০০ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ভোটারের মধ্যে অধিকাংশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম বলেন, সংগঠনের শিক্ষক ও কর্মচারী সদস্যরা তাঁদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাঁরা তার যথাযথ মর্যাদা দেবেন। সদস্যদের কল্যাণ এবং কালবের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা