শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ, মাঠ সংস্কার ও পুকুর ভরাট কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪.৪৪ পিএম

যমুনার কথা ডেস্ক 

একদিকে কমছে বনভূমি, অন্যদিকে বাড়ছে শিল্পায়ন ও নগরায়ণের চাপ। এমন বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে ১ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছেন হাজী মো. আব্দুস সাত্তার। একই সঙ্গে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও পুকুর ভরাটের কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘দেশ আমাদের, দায়িত্বও আমাদের’—এই স্লোগানকে ধারণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নির্দেশনায় বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও পুকুর ভরাটের কাজের উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকদের প্রত্যাশা, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে আরও সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি হবে।

বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাজী মো. আব্দুস সাত্তার। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন ও ছায়া দেয়। তাই শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে।

এ সময় তিনি সবাইকে বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ এবং হাজী কোরপ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেন।

পরে শিক্ষার্থীদের নিয়ে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব এইচ এম নুরুন্নবী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও পুকুর ভরাটের মধ্য দিয়ে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচি শেষে গাছের চারা হাতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রকৃতি রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের এ অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণে আগামী প্রজন্মকে সচেতন করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা