যমুনার কথা প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে রিটেইলার ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতে নেতৃত্ব দেন।
এ সময় ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক এনামুল হক রুবেলের কাছ থেকে ১০ হাজার টাকার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বেশ কয়েকটি বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।