শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩.২৯ পিএম

শাহজাদপুর সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবমিনা শারমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা রাবেয়া খাতুন এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুস্থভাবে বেড়ে ওঠার অনুকূল পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, প্রতিভা ও সম্ভাবনার বিকাশে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কন্যাশিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা