শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভায় এমপি সিরাজ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬.৫৩ পিএম

রবিউল ইসলাম রবি, ধুনট সংবাদদাতা 

বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাম মাহবুব প্যারিস, তৌহিদুল আলম মামুন, আলিমুদ্দিন হারুন মন্ডল, মাহবুব হোসেন চঞ্চল, আকতার আলম সেলিম, আপেল মাহমুদ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, আলামিন হোসেন আলম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন নেয়ামুল আলম তালুকদার, আবু তালহা, শামীম খান, জাহাঙ্গীর আলম, মিল্টন, মনিরুজ্জামান ও বদিউজ্জামান।

সভায় ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ, সংগঠনের কার্যক্রম এবং ধুনট বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা